ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় করেছে।
তিনি বলেন, একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করছে। এর মধ্যে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রপ্তানি হচ্ছে।
তবে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রপ্তানি স্থগিত রয়েছে।’
তিনি জানান- বাংলাদেশ চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, পোল্যান্ড, ভিয়েতনাম, নেপাল, তিউনিসিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, লাটভিয়া, মেক্সিকো ও সৌদি আরবসহ প্রায় ১৩৬টি দেশে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাশ ...
নিউজ ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগর...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী ...
নিউজ ডেস্ক : পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমদানি কর...
নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য আন্তর...

মন্তব্য (০)