• লিড নিউজ
  • জাতীয়

‎ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিবাহ-তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাক এর মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস এবং বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎আইনমন্ত্রী বলেন, এই প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে। এই ডিজিটাল পদ্ধতির ফলে ভুয়া তালাক, গোপন বিবাহ, জাল বিবাহ সনদ তৈরি এবং সর্বোপরি বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ রোধ করাসহ অনলাইনে দ্রুত বিবাহ ও তালাক সংক্রান্ত তথ্য যাচাই এবং ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

‎এসময় তিনি আরও বলেন, উদ্যোগটিকে প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারের ব্যয় হবে ১১ কোটি টাকা।

‎এছাড়াও, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পলাতক শেখ হাসিনা আপিল করলে পরবর্তী বিষয় আইন নির্ধারণ করবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

সরকারি প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানালেন প্রধ...

নিউজ ডেস্ক : বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় ...

image

ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছে...

নিউজ ডেস্ক : নজরুল ইসলাম মজুমদার। নাসা গ্রুপের চেয়ারম্যান ও ...

image

জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ...

image

‎রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্...

নিউজ ডেস্কঃ দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপ...

image

প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরু...

নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনু...

  • company_logo