ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে বিদ্যমান আইন অনুযায়ী ছবি সংবলিত জাতীয় পরিচয়পত্রই করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন জানিয়ে ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা রিটটি করেন। রিটে তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী নারীদের ছবি তোলা নিষেধ। এ কারণে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেয়ার দাবি জানান তিনি।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি শেষে বুধবার তা খারিজ করে দেন আদালত।
নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র ইস্যুর কোনো বিধান আইনে নেই। তাই হাইকোর্ট রুল খারিজ করে বিদ্যমান আইনের বিধানই বহাল রেখেছেন।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স...
নিউজ ডেস্কঃ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...
নিউজ ডেস্কঃ ডেঙ্গু সংক্রমণের হার কমাতে তিন মাসব্যাপী পরিষ্কা...

মন্তব্য (০)