ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বললেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানালেন, মাদরাসার মতো পবিত্র স্থানে যেনো গর্হিত কাজ না হয়, সেই বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখার আহবান জানান তিনি।
নিউজ ডেস্কঃ দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আই...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সাম...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃ...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের প্রতি শাসন, স্নেহ ও যত্নেরও নির্দি...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ...

মন্তব্য (০)