ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে হবে— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই পাবেন প্রার্থিতা।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে পুলিশ বাহিনী।
নিউজ ডেস্কঃ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক ব...
নিউজ ডেস্কঃ ডেঙ্গু সংক্রমণের হার কমাতে তিন মাসব্যাপী পরিষ্কা...

মন্তব্য (০)