ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১১ হাজার ১১৯ কোটি ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে দুই দশমিক ৭০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৫৭৮ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্...
নিউজ ডেস্ক : আগের সেশনে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশ...
নিউজ ডেস্ক : চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে রেম...
নিউজ ডেস্ক : দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এন...

মন্তব্য (০)