• লিড নিউজ
  • অর্থনীতি

আগস্টে রেমিট্যান্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের আগস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত বছরের আগস্টের চেয়ে ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের মাসিক হিসাবে এ তথ্য উঠে এসেছে।

এতে দেখা যায়, আগস্টে ২৯৭ কোটি ৬৬ লাখ (২.৯৭ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৮৬ কোটি ৮৭ লাখ (২.৮৬ বিলিয়ন) ডলার।

রেমিট্যান্সে ব্যাংকগুলো এখন প্রতি ডলারে ১২৩ টাকা দিচ্ছে। সে হিসাবে আগস্টে ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিনে গড়ে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার; টাকার অঙ্কে যা ১ হাজার ১৭৭ কোটি।

গত ২০২৫-২৬ অর্থবছরের আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ (২.৪২ বিলিয়ন) পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৫৮২ কোটি ৫৩ লাখ (৫.৮২ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে দেশে। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

মন্তব্য (০)





image

‎আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা

নিউজ ডেস্কঃ চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কো...

image

‎জাহাজভাঙা শিল্পে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ জাহাজভাঙা শিল্পে বাংলাদেশ পৃথিবীর শীর্ষে। বৈশ্বি...

image

২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবা...

image

‎বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ...

image

‎বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে আ...

  • company_logo