• অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন শাখা ঘুরে বিষয়টির তদারকিও করছেন। তিনি জানান, নগদ অর্থের সংকট নেই। সবাই প্রয়োজনীয় সেবা পাবেন।

‎এদিকে, একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে, সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাখা ব্যবস্থাপকরা বলছেন, আমানত উত্তোলনের আবেদন, প্রত্যাশার চেয়ে কম হওয়া, নতুন ব্যাংকের প্রতি গ্রাহক আস্থার ইঙ্গিত দিচ্ছে।
‎
‎সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' ১ সেপ্টেম্বর থেকে হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। ইতোমধ্যে বিভিন্ন শাখায় জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি আবেদন। যেখানে ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আর্জি জানানো হয়।
‎
‎এককালীন পুরো অর্থ উত্তোলনের আবেদন করেছেন ২৪ হাজার ৪২৮ জন। যেখানে অর্থের পরিমাণ এক হাজার ৩৮৮ কোটি টাকা।

মন্তব্য (০)





image

‎ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম

১

নিউজ ডেস্কঃ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাংলাদেশের সর...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাং...

image

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

৩

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তর...

image

‎বাজারে ছুটির প্রভাব, ক্রেতা কমলেও নাগালের মধ্যে আসেনি সব...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির রেশ কাটেনি...

image

তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ কর...

৫

‎নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন...

  • company_logo