ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ‘এনএনসি স্ট্রাইকার্স’ দল।
বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও মেসার্স হাসিব এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এম এম কামরুজ্জামান কামরুল। সভাপতিত্ব করেন-নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ সুতাপা শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর পলি রানী কুন্ডু, রিংকু রানী দাস, মিতা বিশ্বাস, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার শিকদার আজিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি এম এম কামরুজ্জামান কামরুল বলেন, ‘নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। আপনারা নার্সিং বা মানবসেবা নিয়ে কাজ করেন। পড়ালেখার পাশাপাশি আপনাদের মন-মানসিকতা সবসময় ভালো রাখা প্রয়োজন হয়। তাই শরীর গঠনে ও মানসিকতা সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। নার্সিং কলেজের শিক্ষার্থীদের খেলাধূলার এ আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ যেন অব্যাহত থাকে।’
নিউজ ডেস্ক : পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিও...
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডি...
নিউজ ডেস্কঃ সবশেষ ২০১৯ সালে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় স...
নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ে পেয়েছে ...
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, দুই চির...

মন্তব্য (০)