• খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে ক্রিকেটাররা পাচ্ছেন কিছুটা বিশ্রামের সুযোগ। তবে আগামী অক্টোবরের শুরু থেকেই আবার ব্যস্ত সূচিতে ফিরতে পারে টাইগাররা।

‎আসছে সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশে না এলে ওই সময় স্কিল ক্যাম্পের ওপর জোর দিতে পারেন শান্ত-লিটনরা। এরপর অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

‎সূত্র বলছে, আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ হলেও ম্যাচগুলোর নির্দিষ্ট সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

‎তবে ওয়ানডে সিরিজে নতুন মোড় আসতে পারে জিম্বাবুয়ের অংশগ্রহণে। বিসিবির একজন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলকে যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

‎জিম্বাবুয়ে অংশ নিতে রাজি হলে দ্বিপক্ষীয় সিরিজটি রূপ নেবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যাও বাড়বে এবং বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অক্টোবরের শুরুতেই জমে উঠতে পারে সাদা বলের লড়াই।

‎এখন সবকিছু নির্ভর করছে জিম্বাবুয়ের সিদ্ধান্তের ওপর। তাদের সম্মতি মিললেই সংযুক্ত আরব আমিরাতে তিন দলের অংশগ্রহণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পথ খুলে যাবে।

মন্তব্য (০)





image

‘বাংলাদেশের সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আরও বেশি টেস্ট ...

image

ঢাকা স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে...

image

দুর্দান্ত প্রত্যাবর্তনে মৌসুম শুরু সিটির

স্পোর্টস ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচটি সহজ জয়ই প্রত্যা...

image

রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে নিচ্ছে ট...

স্পোর্টস ডেস্ক : চলতি দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করে একের পর...

image

জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে...

  • company_logo