• খেলাধুলা

দুর্দান্ত প্রত্যাবর্তনে মৌসুম শুরু সিটির

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচটি সহজ জয়ই প্রত্যাশা করেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ২৬তম মিনিটে তাদের জালে বল পাঠিয়ে পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দেন মার্কাস তাভেরনিয়ের। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বোর্নমাউথ। এরপর আট মিনিটের ব্যবধানে দুই গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে লিগে মৌসুম শুরু করল এনজো মারেস্কার শিষ্যরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল এবং আক্রমণে একক আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে তারা। আর প্রতিপক্ষের গোলবারে অনটার্গেটে শট নেয় মোট ছয়টি। এতে শেষ পর্যন্ত গোল এসেছে দুটি।

অন্যদিকে পুরো ম্যাচে ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পেরেছে বোর্নমাউথের ফুটবলাররা। আর সিটির গোলবার বরাবর অনটার্গেটে তারা শট নিয়েছে চারটি। 

ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ চালালেও প্রথম গোলটি হজম করেছি স্বাগতিকরাই। ম্যাচের ২৬তম মিনিটে গোল করে বোর্নমাউথকে এগিয়ে নেন মার্কাস তাভেরনিয়ের। বিরতি পর্যন্ত লিড ধরে রাখে তারা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ম্যানচেস্টার সিটি। কিন্তু একের পর এক আক্রমণ চালালেও বারবার প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে ব্যর্থ হয়েছেন সিটির ফুটবলাররা। একসময় মনে হচ্ছিলো হার দিয়েই এবারের মৌসুমটা শুরু করতে যাচ্ছে তারা।

কিন্তু ম্যাচের নাটকীয়তা বাকি ছিল তখনও। ৮৪তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ইংলিশ তারকা ফুটবলার মার্ক গুয়েহি। আর যোগ করা সময়ে জোসকো জিভারদিওল গোল করলে গোল নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের। ম্যাচটি তারা জিতে নেয় ২-১ গোল ব্যবধানে।

মন্তব্য (০)





image

ঢাকা স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে...

image

রেকর্ড ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে নিচ্ছে ট...

স্পোর্টস ডেস্ক : চলতি দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করে একের পর...

image

জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে...

image

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...

image

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বললেন তুরস্...

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

  • company_logo