• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, উদ্ধার ২ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু ছিলেন। শনিবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানান ভারতীয় কর্মকর্তারা।

‎ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়ালের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’।

‎জাহাজটি ওডিশার প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। জাহাজডুবির কারণ এখনো জানা যায়নি।

‎দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে খবর পায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয়কেন্দ্র। শ্রী বিজয়পুরমে অবস্থিত এ সমন্বয়কেন্দ্রের কাছে জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

‎এরপর কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। পরে রাত ৮টার দিকে দুজনকে উদ্ধার করে তারা। অন্য ক্রুদের উদ্ধারে অভিযান চলছে।

‎প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠিয়ে অভিযান জোরদার করা হয়েছে।

‎ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

‎জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ। রয়টার্সকে অলেখ চরণ বলেন, তিনি জাহাজের নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন ও ভালো কিছুর আশা করছেন।

মন্তব্য (০)





image

ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের মিডলসব্রোর এক মহাসড়কে সন্দেহজনক এক...

image

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলারে, বাড়তে পারে বাড়...

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০...

image

‎বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বা...

image

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে ...

image

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের দীর্ঘমেয়াদি বন্...

  • company_logo