• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সৌদির বিরুদ্ধে বড় ধরনের হামলার হুঁশিয়ারি হুথির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত আরও বৃদ্ধি করার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, সৌদি আরবের পদক্ষেপের জবাব দিতে সমুদ্রপথে অবরোধ, সৌদি সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে তাদের প্রধান নীতি হিসেবে বিবেচনা করছে। খবর মিডল ইস্ট আইয়ের

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচল নিষিদ্ধ করার পর এখন পর্যন্ত সৌদি তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে।  এর মধ্যে পাঁচটি হামলা হয়েছে লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে।

তিনি দাবি করেন, হুথিদের হুমকির কারণে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে ফিরে যেতে হয়েছে। এর মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে যায়।

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় মোট নয়টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরও ১৪টি অভিযান চালানো হয়েছে।

হুথিদের এই মুখপাত্র সতর্ক করে বলেন, ‘বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে।’

সৌদির কাছে অবরোধ তুলে নিতে হবে, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ করতে হবে, সরকারি কর্মীদের বেতন দিতে হবে, বিদেশি সেনাদের প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ পুরোপুরি ইয়েমেনিদের হাতে দিতে হবে বলে দাবি হুথিদের। 

মন্তব্য (০)





image

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ‍শুরুর ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শ...

image

হোয়াইট হাউসের শান্তি প্রস্তাবে কেন সায় দিচ্ছেন না নেতানিয়...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ...

image

‘মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খুঁজছে যুক্...

নিউজ ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিব...

image

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংল...

নিউজ ডেস্কঃ কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াব...

image

‎মার্কিন মানচিত্রে হরমুজ প্রণালি, ট্রাম্পের পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল...

  • company_logo