• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের মিডলসব্রোর এক মহাসড়কে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করছিলেন ক্লিভল্যান্ড পুলিশের কর্মকর্তারা। এ সময় পুলিশের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

ভয়াবহ এ দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছেন। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ক্লিভল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে টিসাইডের সাউথ ব্যাংক এলাকায় এ-৬৬ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি ভক্সওয়াগেন পাসাত সড়কে উল্টো পথে চলছিল। এর বিপরীতে সঠিক পথে আসা একটি পুলিশ গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই পুলিশ কর্মকর্তা ও পাসাতে থাকা পাঁচজন সাধারণ নাগরিক নিহত হন।

এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্ত ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টের (আইওপিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশি নজরদারি সংস্থা আইওপিসি জানিয়েছে, সড়কে ভয়াবহ এ দুর্ঘটনার আগে ক্লিভল্যান্ড পুলিশের কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়িকে ধাওয়া করছিলেন। পরে ওই গাড়িটি এ-৬৬ সড়কে উঠে পুলিশের গাড়িটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পূর্ণ পরিস্থিতি, পুলিশি ধাওয়ার কারণ এবং সংঘর্ষের আগে কী ঘটেছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় আইওপিসি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলারে, বাড়তে পারে বাড়...

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০...

image

‎বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বা...

image

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে ...

image

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের দীর্ঘমেয়াদি বন্...

image

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদে...

নিউজ ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কি...

  • company_logo