ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন দাবি করেছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম। এ নিয়ে গুঞ্জন ছড়ালেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি ৫৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।
পেশাদার ক্যারিয়ারে কার্লোস অবশ্য তুরস্কের ক্লাব ফেনারবাহচের হয়েও খেলেছেন। হাবেরলার সহ একাধিক তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস।
প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন রবার্তো কার্লোস।
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ জিহাদ হামাদার বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তার সঙ্গে দেখা করতে যান রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার। সেই সাক্ষাতের সময়ই কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হয়। তবে এ বিষয়ে নিজে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে জানান, ব্রাজিলের সাও পাওলো শহরে থাকা শেখ জিহাদ হামাদার সঙ্গে তার দেখা হয়েছে। হামাদা মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ ব্যক্তির একজন বলেও উল্লেখ করেন তিনি।
শাহিনের দাবি, শেখ হামাদা তাকে জানিয়েছেন, ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রবের্তো কার্লোস অনেকদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ করছেন। চারসপ্তাহ আগে হামাদার সঙ্গে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন কার্লোস, হামাদা এমনটাই জানিয়েছেন বলে দাবি করেন তুরস্কের এমপি।
স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ই...
স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও...
স্পোর্টস ডেস্ক : ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে ডারউইনে ৯ উইকেটের বড় হারের...
স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করে...

মন্তব্য (০)