ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ১০১ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ শিশু ও হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জনের।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্য...
নিউজ ডেস্ক : হাম উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্...
নিউজ ডেস্ক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী চিকিৎসকদের সঙ্গ...

মন্তব্য (০)