• খেলাধুলা

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমকপ্রদ এক ঘোষণা দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন। আর এর মধ্য দিয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ৩৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। 

গত মৌসুমের শীতকালীন দলবদলের শেষ মুহূর্তে বোলোনিয়া থেকে ফ্রি ট্রান্সফারে প্যারিস এফসিতে যোগ দিয়েছিলেন ইমোবিল। তবে ফরাসি রাজধানীর ক্লাবে আরও এক মৌসুম খেলার প্রস্তুতি নেওয়ার বদলে হঠাৎই বুট জোড়া চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। 

ক্লাব সতীর্থদের নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন ইমোবিল, ‘আমি জানি এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটি মুহূর্ত, কারণ আমি আমার জীবনের একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি টানছি।’

ইমোবিল আরও বলেন,  ‘আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এই পেশাকে ভালোবাসি, কিন্তু আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে এবং বর্তমান পরিস্থিতি মেনে নিতে হবে। এখন আমার সময় এসেছে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর। তারা সব জায়গায় আমার পাশে ছিল। গত ১৭ বছর ধরে আমার তাদের প্রয়োজন ছিল, আর এখন তাদের আমাকে প্রয়োজন।’  

ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে ২০১৯-২০ মৌসুমে লাৎসিওর জার্সিতে অবিশ্বাস্য ৩৬টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন ইমোবিল। তার এই সাফল্যে অবসান ঘটেছিল টানা তিন বছর ধরে লিওনেল মেসির গোল্ডেন বুট জয়ের রাজত্বের। সেরি আ’তে অবিশ্বাস্য ২০১টি গোল করার পাশাপাশি ইতালিকে ইউরো ২০২০ চ্যাম্পিয়ন করার পেছনেও দারুণ ভূমিকা রেখেছিলেন এই তারকা।

ক্লাব ক্যারিয়ারে লাৎসিও, বরুশিয়া ডর্টমুন্ড এবং বেসিকতাসের হয়েও শিরোপা জিতেছেন ইমোবিল। চার মৌসুম সেরি আ’র সর্বোচ্চ গোলদাতা হওয়া এই ফরোয়ার্ড জুভেন্টাস, জেনোয়া, তোরিনো এবং সেভিয়ার মতো ক্লাবের জার্সিতেও খেলেছেন।

প্যারিস এফসির প্রকাশিত এক আবেগঘন বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরো ইমোবিল একজন কিংবদন্তি। ৬৫০টি ম্যাচ, ৩২০টির বেশি গোল এবং একাধিক ট্রফি অর্জনের মাধ্যমে সিরো ইমোবিল তার অসাধারণ ক্যারিয়ারের ইতি টানছেন। তিনি এমন একজন ব্যতিক্রমী খেলোয়াড়, যিনি বেশ কয়েকটি প্রজন্মের মনে গভীর ছাপ রেখে গেছেন।’

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo