ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ্গে। ২০২৭ সালের জুনে দ্য ওভালে বসছে চলতি মৌসুমের মেগা ফাইনাল। তবে, এই ফাইনালে জায়গা পেতে হলে দলগুলোকে টপকাতে হবে ৬৫ শতাংশ পয়েন্টের ম্যাজিক ফিগার। আর এই তালিকার শীর্ষে আছে মাইটি অস্ট্রেলিয়া। ২ নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। এদিকে নিজেদের বাকি টেস্টে জয় পেলে সুযোগ আছে বাংলাদেশেরও।
আইসিসির ঘোষিত সূচি অনু্যায়ী, ২০২৭ সালের ৯ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনাল। এই চক্রের এখনও বাকি ১৫টি সিরিজ। প্রশ্ন উঠছে কোন দলের হাতে উঠতে যাচ্ছে ফাইনালের টিকিট?
এই তালিকার শীর্ষে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে অস্ট্রেলিয়া। এই মূহুর্তে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে কামিন্স বাহিনী যেন ফাইনালের দিকে ছুটছে বুলেট গতিতে। তবে তাদের সামনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সব মিশন। ৬০ শতাংশের সমীকরণ মেলাতে অজিদের চাই আরও ৬টি জয়।
তালিকার দুইয়ে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ১০ ম্যাচ বাকি থাকা প্রোটিয়াদের ঘরের মাঠেই ম্যাচ আটটি, তাই সুযোগটা দারুণ। তিনে থাকা নিউজিল্যান্ডের অবস্থাও বেশ শক্তপোক্ত। তবে অজিদের মাটিতে কিউইদের চার ম্যাচের সিরিজটিই হবে তাদের আসল অগ্নিপরীক্ষা।
পয়েন্টস টেবিলের ৪ নম্বরে থাকা বাংলাদেশকে নিয়ে কিন্তু হিসাব কষতে হচ্ছে বড় দলগুলোরও। টাইগারদের সামনে বাকি আছে ৮টি ম্যাচ। ঘরের মাঠে চারটির সঙ্গে যদি অ্যাওয়েতে অন্তত একটা ম্যাচও জয় পায় বাংলাদেশ, তবে ৬০ শতাংশের কোটা ছুঁয়ে ফেলবে তারা। ফাইনালের দৌড়ে ড্র-য়ের সমীকরণও রাখতে পারে দারুণ প্রভাব।
তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ধবলধোলাই হয়ে বেশ বিপাকে রোহিত-কোহলিরা। ৪৮ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ভারতকে ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া বধসহ বাকি ৯ ম্যাচের প্রায় সবকটিতেই জিততে হবে! শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থাও প্রায় একই রকম ফাইনালের সমীকরণ মেলাতে তাদের পারফর্ম করতে হবে অতিমানবীয়ভাবে।
সবশেষ তলানিতে থাকা ইংল্যান্ড, পাকিস্তান এবং শেষে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনালের স্বপ্ন একপ্রকার শেষই বটে! বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই সম্মান বাঁচানোর লড়াই।
ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটের বৈশ্বিক আসরে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সবশেষ ফাইনালে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে রাজদণ্ড জেতে।
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
স্পোর্টস ডেস্ক : প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফর। এই সফর এক...
নিউজ ডেস্ক : নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে...
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...

মন্তব্য (০)