ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে। তার বিদায়ের দিনে আবেগঘন বার্তা দিয়েছেন বিরাট কোহলি।
ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এক আবেগঘন বার্তায় রাহানে লেখেন, ‘২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’
রাহানের সঙ্গে দীর্ঘদিন ভারতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করেছেন বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ভারতী দলে খেলেছেন দুজন। খুব কাছ থেকে দেখা সতীর্থ রাহানেকে নিয়ে কোহলির ভালোবাসাটাও বেশি।
নিজের এক্স অ্যাকাউন্টে রাহানেকে পছন্দের টেস্ট ব্যাটিং পার্টনার উল্লেখ করে বিরাট কোহলি লিখেন, ‘স্ফূর্তি নিয়ে বলছি, দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য অভিনন্দন। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি অসাধারণ অবদান রেখেছ এবং নিজের পথচলা নিয়ে গর্ব করতে পারো। স্লিপে তুমি ছিলে সবচেয়ে নিরাপদ হাত, আর টেস্ট ক্রিকেটে তুমি ছিলে আমার সবচেয়ে প্রিয় ব্যাটিং সঙ্গী। সবসময় তোমার মঙ্গল কামনা করি। ঈশ্বর তোমার সহায় হোন।’
২০১৩ সালে টেস্ট অভিষেকের পর রাহানে ৮৫টি টেস্টে ৩৮.৪৬ গড়ে ১২টি সেঞ্চুরি করেন। ২০১৪ সালে লর্ডসে ১০৩ রান এবং ২০২০ সালে মেলবোর্নে সেঞ্চুরি তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।
ওয়ানডেতেও ৯০টি ম্যাচ খেলেছেন রাহানে। কঠিন সময়ে দলের হাল ধরার মানসিকতা ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাকে আলাদা মর্যাদা দিয়েই স্মরণীয় করে রাখবে।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)