ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দেখা যেত। আশির দশকে শুরু হয়ে দুই হাজার সালের আগ পর্যন্ত এই ট্রেন্ড ছিল।
ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা।
এখন স্টাইলে পরিবর্তন এসেছে। ফুটবলাররা এখন ফেড কাট দিয়ে মাঠ নামতে পছন্দ করেন। তবে একটু ব্যতিক্রম মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।
কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্পটা অবশ্য হৃদয়বিদারক। অন্যরা কাঁচির নিচে নিজেদের সঁপে দিতে পারলেও স্পেনের ডিফেন্ডার সহজে পারবেন না। কেন পারবেন না তারই গল্প এবার শুনিয়েছেন ২৮ বছর বয়সি ডিফেন্ডার।
বড় ছেলের জন্যই তিনিই চুল কাটেন না। কুকুরেয়ার তিন সন্তান। মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে ভুগছেন। ৩ বছর বয়সে তার এ সমস্যা ধরা পড়ে।
মাতেও লম্বা চুল পছন্দ করে বলেই আর চুল কাটতে পারেন না। কুকুরেয়ার মনে ভয়, যদি কখনো তাকে ভুলে যায় ছেলে, তখন যেন লম্বা চুল মাতেওকে চিনতে সহায়তা করে। ছেলে মাতেওর চুল তার মতোই।
লম্বা চুল রাখার পেছনের গল্প বলতে গিয়ে চোখ ভিজে আসা বিশ্বকাপজয়ী কুকুরেয়া বলেছেন, ‘আমার বিশেষ চাহিদা সম্পন্ন এক ছেলে আছে। টাকা-পয়সা না থাকার পরিবর্তে আমার ছেলে যদি সুস্থ থাকত আমি খুশি হতাম। চুল বড় করেছি কারণ আমার ছেলে পছন্দ করে। এক মুহূর্তের জন্যও যদি সে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।’
স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...
স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হে...
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে মেজর লিগ সকার...
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ম্যাচ পাতানো বা সন...

মন্তব্য (০)