ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের...
নিউজ ডেস্ক : দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত...
নিউজ ডেস্কঃ দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগী...
নিউজ ডেস্কঃ দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত...

মন্তব্য (০)