ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিসিবি লেভেল-২ কোচিং কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ১৫ জুলাই থেকে ছয় দিনব্যাপী এই কোর্স চলবে ২০ জুলাই পর্যন্ত।
কোর্সটি পরিচালনা করবেন আইসিসির লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস। এতে মোট ৩২ জন অংশগ্রহণকারী থাকবেন।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। এদের মধ্যে তিনজন সাবেক বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ক্রিকেটার এবং দুইজন সাবেক বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন। এছাড়া বিসিবির কোচ ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোচিং প্রার্থীরাও এই কোর্সে অংশ নেবেন।
বিসিবির লক্ষ্য, এই কোর্সের মাধ্যমে দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কোচদের আধুনিক ক্রিকেট বিষয়ে দক্ষ করে তোলা।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)