ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : প্রায় চার বছর পর জাতীয় দলে ফেরাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতানো এই অলরাউন্ডার পাচ্ছেন পুরস্কার।
অজি সিরিজের সেই পারফরম্যান্সে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক। সোমবার (১৩ জুলাই) মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সংস্থাটি জানিয়েছে, আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর ভোট ও বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হবে জুন মাসের সেরা ক্রিকেটারের নাম।
পুরস্কার জিততে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এই টাইগার অলরাউন্ডারকে। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ ও ভারতের ওপেনার শুভমন গিল।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)