ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গোলকিপিংয়ে নৈপূণ্য দেখানো ভোজিনিয়াকে নিয়ে টানাটানি পড়ে গেছে। কেপ ভার্দের কিংবদন্তি এ গোলরক্ষককে নিজেদের দলে ভেড়াতে সরাসরি যোগাযোগ করছে ব্রাজিলের দুইটি ক্লাব।
ফুটবলে বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন। তাকে টানতে চাওয়া ক্লাব দুটি হচ্ছে—ব্রাজিলের আভাই ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে।
রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা অভিজ্ঞ এই গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে দুই ক্লাবই। ফলে নতুন মৌসুমে ভোজিনিয়ার গন্তব্য হতে পারে ব্রাজিলের ফুটবল।
৪০ বছর বয়সী এই গোলকিপার দীর্ঘদিন ধরে কেপ ভার্দের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে খেলেছেন। সম্প্রতি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন তিনি ফ্রি এজেন্ট।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আভাই নাকি আতলেতিকো গোইয়ানিয়েন্সে নাকি অন্য কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে কেপ ভার্দের এই কিংবদন্তি গোলরক্ষককে।
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ পর্তুগা...
স্পোর্টস ডেস্ক : ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ...
স্পোর্টস ডেস্ক : পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। আর এ নিয়ে চারবার বিশ্...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে র...
নিউজ ডেস্কঃ বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে কেপ ভার্দেক...

মন্তব্য (০)