• স্বাস্থ্য

৫৩ বছরেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'আইক্যাথ-এলমিক ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের প্যাথলজি বা রোগনির্ণয় খাতের অবস্থা বেশ দুর্বল। এখনও স্বাস্থ্যখাতের অধিকাংশ সামগ্রী আমদানি নির্ভর। স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর, আমাদের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়।

‎পাশাপাশি, স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রযুক্তি, গবেষণা ও দেশীয় উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

‎তিনি জানান, সংসদের বাজেট অধিবেশনে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে এবং সরকার যে কোন নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে আগ্রহী।

‎এছাড়া, স্বাস্থ্যখাতে কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে

নিউজ ডেস্ক : সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ...

image

‎ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হ...

image

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা ...

image

‎ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩

নিউজ ডেস্কঃ দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ...

image

‎গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রত...

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধ...

  • company_logo