ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই জন কে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১ টার দিকে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন, সরদারপাড়া গ্রামের মৃত তমিজ মণ্ডলের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২) এবং ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জাকির হোসেন (৪২)।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে তা ধ্বংস করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)