ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে।
আজ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিশেষ অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ১১ লক্ষ বালক এবং ১১ লক্ষ বালিকাসহ মোট ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
তিনি বলেন, বিশ্বের মধ্যে সম্ভবত আমরাই সবচাইতে বড় এই বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করেছি। টুর্নামেন্টে এক লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মাহদী আমিন বলেন, ‘এটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা রেকর্ড করেছি, এমনটা আমরা বলতে পারব ইনশাল্লাহ।’
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান, যেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটাবে।
তিনি বলেন, শিক্ষার মাধ্যমে তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বেশি জরুরি সুনাগরিক হিসেবে নৈতিক এবং পারিবারিক মূল্যবোধ তৈরি করা।
তিনি বলেন, শিক্ষা থাকবে এবং যার যেখানে ভালো লাগে, সেটা হতে পারে ক্রীড়া ক্ষেত্র, হতে পারে সাংস্কৃতিক ক্ষেত্র। সুপ্ত প্রতিভা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটাবে।
মাহদী আমিন বলে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত করছি, যারা এখানে অংশগ্রহণ করেছে এবং যার যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেটি বহিঃপ্রকাশের জন্য সর্বোচ্চ আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা এবং অভিভাবক হিসেবে সরকারের দিক থেকে আমরা পৃষ্ঠপোষকতা নিশ্চিত করব।
তিনি বলেন, আজকে এখানে যারা জয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে বিষয়টি শুধু তাদের নয়। এ বিজয় অংশগ্রহণকারী ২২ লাখ শিক্ষার্থীর সকলের।
তিনি বলেন, আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কারিগর এই খুদে খেলোয়াড়রা। তাদের জন্য রইল শুভকামনা এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে থাকবো।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহ...
স্পোর্টস ডেস্ক : জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ...
নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। দ্বি...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

মন্তব্য (০)