• খেলাধুলা

অভিনেত্রীর ঝিলিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তার এমন মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। 

আসমার স্বামীর বিরুদ্ধে তার পরিবার অভিযোগ তুলেছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ইতোমধ্যে অভিনেত্রীর স্বামী সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আসমা ঝিলিক  শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রে কাজ করে বেশ পরিচিতি পান। 

ঝিলিকের পরিবারের দাবি, শুক্রবার ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে রাগারাগির একপর্যায়ে ৮ তলা থেকে ঝিলিককে ফেলে দেন তার স্বামী সাইফুল্লাহ। 

নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করে গণমাধ্যমে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমণ্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’ 

এ ঘটনায় ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’ 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। 

জানা গেছে, আসমা ঝিলিক অভিনয় জগতে কাজ করার সময় প্রযোজক সাইফুল্লাহকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর সংসারে মন দেয়া ও স্বামীর অনাগ্রহে অভিনয় থেকে দূরে সরে যান তিনি। 

মন্তব্য (০)





image

মরক্কোকে রুখে দিয়ে আশার আলো দেখছেন ব্রাজিল ফুটবলার

স্পোর্টস ডেস্ক : গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ...

image

‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’ বললেন ব্রাজিল ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্র...

image

শেষ ম্যাচে অধিনায়ক মিরাজ নেই, একাদশে ২ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে ...

image

সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত: ক্রিকে...

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে পুলিশের হাতে মারধরের শিকার হওয়ার...

image

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে আজ পাঁচবারের চ্যাম্পিয়...

  • company_logo