ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে আজ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। সবশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পরাশক্তি ব্রাজিলের।
ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে মরক্কোর সেরা তারকা আশরাফ হাকিমি স্পষ্ট জানিয়েছেন, ব্রাজিলকে সমীহ করলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।
হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছেন। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষে আমরা সমানতালে লড়তে পারি। আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, আমরা ম্যাচটি জিততে চাই।’
হাকিমি আরও বলেন, ‘বিশ্বকাপের সাফল্য মরক্কো ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঘরের মাঠে বা চেনা দর্শক সারির সামনে এই আত্মবিশ্বাস তাদের আরও তাতিয়ে তুলবে।’
মরোক্কান ডিফেন্ডার বলেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের অকুণ্ঠ সমর্থন মাঠে আমাদের বাড়তি শক্তি জোগায়। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব এবং সমর্থকদের আরেকটি স্মরণীয় রাত উপহার দেওয়ার চেষ্টা করব।’
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)