• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৯ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৯৪ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে ৯৪৫ রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সময়ে দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯ হাজার ৯২৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৬৬ হাজার ৯৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ১৪৫ জন। বাকিরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হওয়ায় চলতি বছরে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত নিশ্চিত হাম সংক্রমণে মারা গেছে ৯২ জন শিশু। অন্যদিকে হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৪৭ জন। এই দুই শ্রেণির মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৩৯ জনে।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo