ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ফাইনালে যেতে হলে জয় দরকার ছিল। কিন্তু সেই জয় আর এলো না। লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের তরুণ ফুটবলারদের। মালদ্বীপের মালেতে চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। শেষ ম্যাচে ১৩তম মিনিটে বক্সের মধ্যে ফাউলের কারণে পেনাল্টি পায় মালদ্বীপ। সেই স্পট কিক থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধে থেমে থাকেনি বাংলাদেশ। আক্রমণের একপর্যায়ে মালদ্বীপের এক খেলোয়াড়ের হ্যান্ডবলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগান মিরাজুল। তার গোলে সমতা ফেরে বাংলাদেশের।
ড্র হলেও এই টুর্নামেন্টে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। অপরাজিত থেকেও ফাইনালের মঞ্চে উঠতে না পারার আক্ষেপ থাকবে। কিছুটা হতাশা, কিছুটা গর্ব আর অনেকটা অভিজ্ঞতা নিয়ে মালে থেকে ফিরছে দলটি।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)