ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : খুব কাছে গিয়েও শিরোপা জেতা হলো না আর্সেনালের। পিএসজি টানা দ্বিতীয় বারের মতো জিতল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। আর্সেনাল ১-০ গোলে এগিয়ে গিয়েও শেষমেশ ১-১ ড্র করে পেনাল্টি শ্যুট আউটে হেরেছে ৪-৩ গোলে।
ম্যাচের ৫ম মিনিটে কাই হ্যাভার্টজ এগিয়ে দিয়েছিলেন আর্সেনালকে। সে গোলটা আর্সেনালের জন্য যথেষ্ট হয়নি। তবে হ্যাভার্টজকে তুলে দিয়েছে ইতিহাসের পাতায়।
এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার দ্বিতীয় গোল। প্রথম গোলটি তিনি করেছিলেন চেলসির হয়ে। আর সেটিই ২০২১ সালের ফাইনালে চেলসিকে এনে দিয়েছিল তাদের দ্বিতীয় শিরোপা। ম্যানসিটির জালে তার করা সে গোলের সঙ্গে গেল রাতে পিএসজির বিপক্ষে তার করা এই গোলটি রেকর্ডের পাতায় জায়গা করে নেয়।
একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার রেকর্ড বহু জনের আছে। কিন্তু একাধিক ক্লাবের হয়ে এই কীর্তি গড়ার নজির খুব একটা নেই। আরেকটু পরিষ্কার করে বললে, শেষ ৭১ বছরে ৩ বার ঘটেছে এমন কীর্তি।
ইউরোপিয়ান কাপ যুগে মাত্র একজনই এই কীর্তি গড়তে পেরেছিলেন। ভালিবর ভাসকোভিচ ১৯৬৬ আসরের ফাইনালে পার্টিজান বেলগ্রেডের হয়ে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এরপর আয়াক্সে যোগ দিয়ে ১৯৬৯ সালের ফাইনালে এসি মিলানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। তবে কাকতালীয়ভাবে দুইবারই হারতে হয়েছিল তাকে।
চ্যাম্পিয়ন্স লিগ যুগে এই রেকর্ড প্রথম গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন চেলসির বিপক্ষে। এরপর ২০১৪ সালের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেন। বনে যান দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা প্রথম খেলোয়াড়।
এরপর এই তালিকায় নাম লেখান মারিও মানজুকিচ। ২০১৩ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ২০১৭ সালের ফাইনালে জুভেন্টাসের হয়ে খেলেছিলেন তিনি। অবিশ্বাস্য এক ওভারহেড কিকে রিয়াল মাদ্রিদের জালে বল জড়ান।
গেল রাতে সে তালিকায় যোগ দিলেন হ্যাভার্টজ। তবে একটা করে জয় আর হার নিয়ে তিনি নাম লেখালেন মানজুকিচের দলে। রোনালদো দুটো ফাইনালেই জয়, আর ভাসকোভিচ দুই ফাইনালেই হার নিয়ে রইলেন একা হয়ে।
স্পোর্টস ডেস্ক : আরও একবার ইউরোপসেরা হতে হতেও হওয়া হলো না আর...
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...

মন্তব্য (০)