• লিড নিউজ
  • খেলাধুলা

‎পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎আজ বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল।

‎এ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

‎পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
‎আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এ অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

‘কিছু রান করেছে বলে, এমন অভিনয় করবে’

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দুয়ারে দ...

image

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অ...

image

বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেলেন এই সময়ের ...

image

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিক...

image

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বা...

  • company_logo