• খেলাধুলা

মরিনিওই হচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে ফিরছেন জোসে মরিনিও। আগামী মৌসুমে ক্লাবটির প্রধান কোচ হিসেবে তাকেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়াকে কোচ করার পরিকল্পনা থেকে সরে এসে পুরনো পরিচিত মুখের দিকেই ঝুঁকল ক্লাবটি।

বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো তার পরিচিত ‘হিয়ার উই গো’ বার্তা দিয়ে নিশ্চিত করেছেন এই চুক্তির কথা। রোমানো জানিয়েছেন, মরিনিও ও রিয়াল মাদ্রিদ মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে। 

দুই বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেবেন তিনি। রিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের পরেই মাদ্রিদে পৌঁছাবেন মরিনিও। তখনই সব কাগজপত্রে সই করা হবে।

এই চুক্তি করতে রিয়াল মাদ্রিদকে বেনফিকাকে প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। কারণ বেনফিকার সঙ্গে মরিনিওর চুক্তি এখনও শেষ হয়নি। কোচ পরিবর্তনের ক্ষেত্রে এটি বেশ বড় অঙ্কের অর্থ।

মন্তব্য (০)





image

ফিফা প্রীতি ম্যাচ: তপুর জোড়া গোলে সান ম্যারিনোকে হারালো ব...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ইউরোপের দেশ সান ম্যারিন...

image

বিশ্বকাপের আগে ধাক্কা খেল ফ্রান্স ও স্পেন

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই এখন ব...

image

পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলের ম্যাচ বয়কট করল ব্রাদার্স

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)...

image

নির্বাচনে জিতলে হালান্ডকে রিয়াল মাদ্রিদে আনবেন রিকেলমে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আসন্ন সভাপতি নির্বাচনকে সামনে রেখে ক্লা...

image

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শ...

  • company_logo