• লিড নিউজ
  • খেলাধুলা

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এই ডানহাতি পেসার মোট ৮ উইকেট শিকার করেন। এর আগের মাসে পাকিস্তানের বিপক্ষেও তিনি সমান ৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।

এই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন নাহিদ। এর মাধ্যমে গত বছরের পর আবারও কোনো টাইগার ক্রিকেটার এই সম্মান অর্জন করলেন।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাহিদ জানান, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা হওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ঘরের মাঠে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।

সিরিজের শুরুতে প্রথম ওয়ানডেতে কিছুটা খরুচে হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই পেসার। ওই ম্যাচে তিনি ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

মন্তব্য (০)





image

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি। সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে...

image

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম, বাদ পড়লেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরি...

image

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক : পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও সাবেক অধিনায়ক শ...

image

স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য

নিউজ ডেস্ক :ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লি...

image

কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ...

  • company_logo