• খেলাধুলা

‘বিশ্বকাপ খেলতে না দিয়ে সরকার সাংঘাতিক ভুল করেছে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে ৯ কোটি ২০ লাখ রুপিতে সুযোগ পাওয়ার পর; ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

যে কারণে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর অনুমতি দেয়নি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা যে বাংলাদেশ দলের জন্য বিশাল ক্ষতি হয়েছে সেটি আবারও স্মরণ করিয়ে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 

এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল।’

মূলত ভারত ও আইসিসির সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সেই কষ্ট যেন এখনও রয়ে গেছে। সমর্থকরা তো বটেই, বিশ্বকাপে না যাওয়ায় ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররাও। সাকিবেরও যে আক্ষেপ হয়, তা তো তার কথাতেই স্পষ্ট। 

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo