• লিড নিউজ
  • খেলাধুলা

তামিম নির্বাচিত হয়নি, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে: সাকিব

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরু থেকে লম্বা সময় ধরে তারা ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু ক্যারিয়ারের শেষলগ্নে তাদের সেই বন্ধুত্বে সম্পর্কে ফাঁটল ধরে। দেখা দেয় বৈরিতা। আর সেই বৈরিতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়; যা এখনো বিদ্যমান। 

সাকিব–তামিমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর অনেক সমালোচনা রটে। যা দেখে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকরাও বিরক্তি প্রকাশ করেন। 

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে বিপদে আছেন সাকিব। ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। খুনের মামলায়ও তাকে আসামি করা হয়েছে। গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিন হলো বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন সাকিব।

অন্যদিকে তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে; তামিমকে প্রধান করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব পাওয়ার পর থেকে তিন মাসের মধ্যে তামিম ইকবালকে বিসিবির নির্বাচন আয়োজন করতে হবে।

ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের নতুন দায়িত্ব প্রসঙ্গে সাকিব আল হাসান সম্প্রতি বলেছেন, ‘তামিম এখনও নির্বাচিত হয়ে আসেননি, তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তিনি যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে লাভবান হবে বলে আমি মনে করি।’

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo