ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ম্যাচ জেতানো দুটি জুটিতে নেতৃত্ব দিলেন। মাঠ ছাড়লেন দলকে জিতিয়েই। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।
নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। ৭৭ রানে হারায় ৩ উইকেট।
সেখান থেকে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ২৮ বলে ৫৭ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান হৃদয়।
শেষ পর্যন্ত ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। মারকুটে এই হাফসেঞ্চুরি ইনিংসে ২টি চার আর ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)