• খেলাধুলা

শাহিন আফ্রিদির ছেলের সঙ্গে ক্রিকেটে মাতলেন বাবর আজম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ছেলে আলিয়ারের সঙ্গে ক্রিকেটে মাতলেন দেশটির তারকা ব্যাটার বাবর আজম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ক্রিকেট খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ম্যাচে একে অপরের বিপক্ষে খেলছিলেন বাবর আজম ও শাহিন আফ্রিদি। যেখানে শাহীন আফ্রিদির পরিবারের সদস্যরাও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বাবাকে সমর্থন জানাতে মাঠে এসেছিল তাদের ছোট ছেলে আলিয়ারও। 

ম্যাচ শেষে বাবর আজমকে ছোট্ট আলিয়ার আফ্রিদির সঙ্গে খেলতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, আলিয়ার তার বাবার মতো বোলিং করার চেষ্টা করে বাবর আজমকে বল করে। তখন বাবর মজার ছলে নিজেকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। হৃদয়ছোঁয়া এই দৃশ্যটি ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। 

এই ভিডিও দেখে বাবর আজম ও শাহিন আফ্রিদির ভক্তরা সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo