ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরুটা ছিল ধীরগতির, তবে শেষের দিকে উত্তেজনা চরমে ওঠে। ৭৯তম মিনিটে ফিন আজাজ দুর্দান্ত এক গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন এবং জয়ের স্বপ্ন দেখান। কিন্তু সেই গোলের পরই ঘুরে দাঁড়ায় সিটি। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকুর শট ডিফ্লেক্ট হয়ে জালে ঢুকে সমতা ফেরায়। এরপর ৮৭ মিনিটে নিকো গনজালেস জোরাল শটে জয় নিশ্চিত করেন।
লিগের ব্যস্ত সূচি মাথায় রেখে কোচ পেপ গার্দিওলা বার্নলির বিপক্ষে খেলা দল থেকে ৮টি পরিবর্তন আনেন। ফলে শুরুতে সিটি কিছুটা ছন্দহীন ছিল। তবে শেষ পর্যন্ত তারাই জয় ছিনিয়ে নেয়।
এই জয়ের সুবাদে প্রিমিয়ার লিগে আর্সেনালকে চাপে রাখার পাশাপাশি সিটির সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)