• খেলাধুলা

বাঁচা মরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান চোট নিয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচের আগে তার ফেরা নিয়েও শঙ্কা উঁকি দিচ্ছিল।

তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন সতীর্থ শরিফুল ইসলাম। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ উনি (মোস্তাফিজ) মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ।’

প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার কথা ছিল। এমনকি একাদশে তার নামও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ দল।

গা গরম করার সময় তিনি ডান হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন। বিষয়টি জানতে পেরে অধিনায়ককে এসে জানান কোচ ফিল সিমন্স। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় মোস্তাফিজকে না খেলানোর ব্যাপারে।

তবে দ্বিতীয় ওয়ানডেতে তার খেলতে বাধা নেই। শরিফুল জানান, স্কোয়াডের সবাই ম্যাচ খেলতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ বা উনারা যে দল দিবে সেই দল নামবে। এটা তো আমার হাতে নেই।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড, যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। এই ম্যাচে না জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসবে মেহেদী হাসান মিরাজের দল। এমন সমীকরণ সামনে রেখে আগামীকাল ২০ এপ্রিল মিরপুরে মুখোমুখি হচ্ছে দুই দল।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo