ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অধিনায়ক হিসেবে শান মাসুদের ওপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পরই অধিনায়ক ও কোচ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ ও ১৬ মে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে স্বাগতিক হিসেবে আতিথ্য দেবে। তবে এখনো ভেন্যু নির্ধারণ করেনি বিসিবি।
এটাই হবে কোচ হিসেবে সরফরাজের প্রথম সিরিজ। তিনি বর্তমান কোচ আজহার মাহমুদের জায়গায় আসছেন এবং পাশাপাশি জাতীয় দলের নির্বাচকের ভূমিকাও পালন করবেন।
বর্তমানে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা শান মাসুদ বোর্ডের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পরিকল্পনার অংশ হিসেবে এই পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দলটি, যা ছিল তাদের একমাত্র টেস্ট সিরিজ।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

মন্তব্য (০)