• লিড নিউজ
  • খেলাধুলা

‎আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’: রুবেল হোসেন

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

‎তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

‎পোস্টে রুবেল হোসেন লেখেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।

‎ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে তিনি লিখেছেন, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। এসময় তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল।

‎তিনি লেখেন, আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। পোস্টের শেষে তিনি লিখেছেন, অনেক ভালোবাসা সবার প্রতি।

‎২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিলো বাংলাদেশ।

‎২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন রুবেল। ওই টেস্টে এক ইনিংস বল করে ১১৩ রানে ৩ উইকেট নেন তিনি। টেস্টটি ইনিংস ও ৪৪ রানে হারে টাইগাররা।

‎দেশের হয়ে ২৭ টেস্টের ৪৪ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন রুবেল। ইনিংসে একবার পাঁচ বা তারও বেশি উইকেট আছে এই পেসারের। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ১৬৬ রানে ৫ উইকেট।

‎২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার বল করে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার দাঁড় করান রুবেল। তার বোলিং গড়- ৭৬ দশমিক ৭৭ এবং ইকোনমি ৩ দশমিক ৯২।

‎দেশের মাটিতে ১৫ টেস্টের ২৫ ইনিংসে ১৪টি ও বিদেশের মাটিতে ১২ টেস্টের ১৯ ইনিংসে ২২ উইকেট নেয়া রুবেল ব্যাট হাতে ২৬৫ রান করেছেন।

‎আর প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে ৬০ ম্যাচে ৯৭ উইকেট এবং ব্যাট হাতে করেন ৫৫৫ রান করেছেন এই পেসার। ২০২২ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

‎এক দিনের ক্রিকেটে ১০৪টি ম্যাচ খেলে ১২৯টি উইকেট নিয়েছেন। ২৮টি টি-টোয়েন্টি খেলে ২৮টি উইকেট রয়েছে তার। শেষ বার ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রুবেল।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo