• খেলাধুলা

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে ইরান। যদি তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করা হয়, তাহলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে তারা।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত নন। টুর্নামেন্টকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এসব উদ্বেগ সত্ত্বেও ফিফা ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে নিজেদের ম্যাচগুলো ক্যালিফোর্নিয়া ও সিয়াটলসহ বিভিন্ন শহরে খেলার কথা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আসন্ন ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: সামা

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo