ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা যায়। নতুন করে ভর্তি হয় ২৫ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে হামের প্রকোপ।
দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রোববার ৩০টি ওয়ার্ডের ইপিআই কেন্দ্র থেকে শিশুদের টিকা দেয়া হবে। সিটি করপোরেশনের মজুত দিয়ে ৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া সম্ভব বলে জানান তিনি।
অন্যদিকে, কুষ্টিয়ায় আজও দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মারা গেছে ৪ জন। ৩শ' বেশি শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি বলে জানায় সিভিল সার্জন অফিস।
এছাড়া বগুড়া ও টাঙ্গাইলসহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল থেকে শুরু হবে জরুর...
নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ১৯ দিনে সারা দেশে ৯৪ শিশুর ...
নিউজ ডেস্কঃ শিশুদের হাম রোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া প...
নিউজ ডেস্কঃ হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্ত...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (একদিনে) দেশে বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে...

মন্তব্য (০)