ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ট্রফি নিয়ে আজ দেশে ফিরবেন সাফজয়ী ফুটবলাররা।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফুটবলারদের বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে কোনো দলই পায়নি গোলের দেখা। এরপর পেনাল্টিতে কিকে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন।
২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নতুন ৫ নিয়ম
পরে বাংলাদেশও একটি শট মিস করলে চার শট শেষে দুই দলের স্কোর ছিল ৩-৩। শেষ শটে আবারও ভুল করে ভারত। আর বাংলাদেশের হয়ে ফাইনাল শট নিতে এসে কোনো ভুল করেননি রোনান সুলিভান।
পানেনকা শটে ভারতের গোলকিপার সুরাজ সিংকে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা রোনান। প্রতিযোগিতায় সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন মাহিন।
এ নিয়ে পরপর দুবার অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল লাল সবুজের তরুণেরা। শুক্রবার রাতে ভারতের সঙ্গে ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে মার্ক কক্সের দল।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

মন্তব্য (০)