• লিড নিউজ
  • স্বাস্থ্য

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিলো না: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে। আমাদের কোনো প্রস্তুতি ছিলো না। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে তিনি এসব কথা জানান।

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।’

‎তিনি আরও বলেন, ‘হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।’

‎এসময় পোর্টারদের বেতন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে বলে জানান তিনি।

‎এদিকে, রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতি ঘণ্টায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা।

‎হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ডাক্তার-নার্সসহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন।

‎উল্লেখ্য, রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা পাবে হামের ভ্যাকসিন। এজন্য দেশজুড়ে বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo