• খেলাধুলা

ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভিয়েতনামের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিকবার ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলারকে নিয়ে একটি গোলও করতে পারেনি বাংলাদেশ।

প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে তিন গোল আদায় করে নেয় স্বাগতিক ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল পরিশোধ করতে না পারলেও কোনো গোল হজম করেনি।

খেলার মাত্র ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। 

১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।

৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই শ্রাবণকে একা পেয়েছিলেন রাফায়েলসন। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় পেছনে ফিরে তা ঠেকিয়ে দিলে কর্নার হয়। 

৬০ মিনিটে বাংলাদেশ শট নিয়েছিল লক্ষ্যে। বিরতির পর বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা। ৯ মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন।

চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo