ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এপ্রিলে সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলংকা নারী ক্রিকেট দল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনিট নিশ্চিত করেছে বিসিবি।
সূচি অনুযায়ী- ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে লংকা নারী ক্রিকেট দল। ২০, ২২ ও ২৫ এপ্রিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
ওয়ানডে সিরিজ শেষে হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ও ৩০ এপ্রিল আর ২ মে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
৩ মে দেশে ফিরে যাবে শ্রীলংকা নারী ক্রিকেট দল।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)