ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
২০২৩ সালের এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় ভারত। তিন বছর পর সেই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩০বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে নিউজিল্যান্ড আর ১৬ বার জিতেছে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার দেখা হয় দুই দলের। তিনবারের সাক্ষাতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত। আজ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই দল।
ভারত: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া , তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, টিম সিফার্ট , রাচিন রবিন্দ্র, ফিলিপস, চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমি নিশাম, ম্যান হেনরি, ডাফি ও লুকি ফার্গুসন।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

মন্তব্য (০)